চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) ও রাজশাহী অঞ্চলে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) একযোগে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো পরিদর্শন করেন। এ সময় চবির প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন এবং ‘বি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অ নুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আইসিটি সেলের পরিচালক, বলিষ্ঠ শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি কমিটির সচিব, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিজ্ঞপ্তি।