চিকিৎসকদের সম্মানে সিলেটে ইবনে সিনার ইফতার মাহফিল
Printed Edition
সিলেট ব্যুরো
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দুনিয়ায় প্রকৃত শান্তি অর্জন করতে হলে কুরআনের শিক্ষা ও মহানবী সা:-এর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, যারা সত্যিকার ঈমান নিয়ে কুরআনের পথে চলবে এবং সৎ ও যোগ্য মানুষ হিসেবে সমাজে দায়িত্ব পালন করবে, আল্লাহ তাদের জন্য পবিত্র ও সম্মানিত জীবন দান করবেন।
গত মঙ্গলবার নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরি উক্ত কথাগুলো বলেন।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর ডা: ইসমাইল পাটওয়ারী, উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাইরেক্টর মেজর জেনারেল অব: ইফতেখার উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক আবদুল কাদির খান, পরিচালক ডা: মুদাব্বির হোসেন, ডিএমএস কর্নেল (অব:) ডা: রুকনুল ইসলাম চৌধুরী এডিএম এস মেজর (অব:) আ: সালাম চৌধুরী, ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড ইনচার্জ মো: বেলাল হোসাইন, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: সালেহ আহমদ শাহীন, রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: এ কে এম দাউদ। বিজ্ঞপ্তি।