বাপুস চট্টগ্রামের সভাপতি হারুন সেক্রেটারি সৌরভ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রবীণ ব্যবসায়ী এম ফজল আহমদ হারুন ও সাধারণ সম্পাদক পদে বদিউল আলম চৌধুরী সৌরভ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ মোরশেদ, সহসভাপতি যথাক্রমে আবু নাছের মোহাম্মদ ইলিয়াছ, মো: শফিউল্লাহ ভূঁইয়া, অধ্যাপক প্রদীপ কুমার দত্ত ও মো: মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, যুগ্ম সাধারণ যথাক্রমে সম্পাদক মো: আজিজ উদ্দিন, তৈয়ব হোসাইন ছিদ্দিকি, মো: আইয়ুব খাঁন ও মোহাম্মদ মুহিব্বুল্লাহ খাঁন, অর্থ সম্পাদক জহির রায়হান, কার্যকরী সদস্য নকিম মাহমুদ সালেহ, মোহাম্মদ আজিজুল হক, মো: নুরুল হুদা শহীদ, অধ্যাপক মো: খালেদ সরওয়ার, মোজাফ্ফর আহমদ, এইচ এম আবু সুফিয়ান চৌধুরী, আনোয়ারুল আজিম, মোহাম্মদ সেলিম উদ্দিন, শেখ মো: ওসমান, মুহাম্মদ ইসলাম, নুরুল আলম চৌধুরী রবিন, মো: রিদুয়ান, মোহাম্মদ আজিজুল হাছান, মো: ফজল করিম, রেজ্জাকুল হায়দার, মো: কামরুল উদ্দীন, সুজন চৌধুরী ও মোহাম্মদ কামাল।
চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে বোর্ডপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর মো: ফেরদৌস কবির। নির্বাচন বোর্ডে সদস্য ছিলেন প্রফেসর শওকত ইকবাল ফারুকী ও মোহাম্মদ ইকবাল উদ্দিন চৌধুরী।