কষ্টার্জিত জয়ে শীর্ষে আর্সেনাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে আবারো লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে আর্সেনাল। নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত এই জয় ‘গানারদের’ জন্য ছিল চাপের মুহূর্তে শক্ত প্রত্যাবর্তনের প্রতীক। ম্যাচের একমাত্র গোলটি আসে এবেরেশি এজের দুর্দান্ত দূরপাল্লার শটে, যা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ম্যানসিটির কাছে হেরেছিল আর্সেনাল।