জাতিসঙ্ঘ শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামের পরিবারে মাতম
Printed Edition
কুড়িগ্রাম প্রতিনিধি
জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে সুদানে বাংলাদেশ সেনাবহিনীর সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারে শোকের মাতম চলছে। নিহত হওয়ার সংবাদে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সৈনিক পরিবারে বাসিন্দা মৃত সাবেক সেনাসদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মন্ডল। এ ছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য।
শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এর পর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি।
দেশের গর্বিত এ সেনাসদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ একনজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা।
অপর বীর শহীদ সেনাসদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে । সেখানেও চলছে শোকের মাতম।