আইএফআরএস-৯ বিষয়ক কর্মশালার আয়োজন এনআরবিসি ব্যাংকের
Printed Edition
এনআরবিসি ব্যাংক ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস’ (আইএফআরএস-৯) বিষয়ক কর্মশালার আয়োজন করে। গত মঙ্গলবার হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারে (এইচআরটিডিসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: তৌহিদুল আলম খান। আন্তর্জাতিক নিরীক্ষক প্রতিষ্ঠান কেপিএমজি শ্রীলঙ্কার পার্টনার রদিথা আলহাকুন ‘আইএফআরএস-৯ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস’ বাস্তবায়নের ধাপগুলো, বিশেষ করে সম্ভাব্য ঋণ ক্ষতি (ইসিএল) মডেলভিত্তিক ঋণ শ্রেণিকরণ ও শ্রেণিকৃত ঋণের বিপরীতে প্রভিশন বিষয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংকিং খাতে আইএফআরএস-৯ কার্যকরের নির্দেশনা প্রদান করে নীতিমালা জারি করেছে।
কেপিএমজি বাংলাদেশ-এর সহযোগী পরিচালক নাজিব উল্লাহ বিশেষ অতিথি ছিলেন এবং ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।