টি-২০ বিশ্বকাপ দল ঘোষণা বিসিবির

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের ক্রিকেটাররা। টি-২০ বিশ্বকাপের জন্য এই টুর্নামেন্ট শেষ হলেও বিশ্রামের সুযোগ পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। ফলে টাইগারদের জন্য সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ বিপিএলই। এরই মধ্যে ক্রিকেটের নিয়ন্তা সংস্থার (আইসিসি) কাছে টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে নেই জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ও বল হাতে উজ্জ্বল রিপন মণ্ডল ও আলিস ইসলাম। আর যেহেতু ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির কাছে পরিবর্তনের সুযোগ থাকছে, তাই ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর রয়েছে নির্বাচকদের।

টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।