বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই
Printed Edition
শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিএই) অঙ্গসংগঠন তানভীর ফুড লিমিটেড, বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে। শনিবার ঢাকার একটি হোটেলে ফ্রেশ কফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা আনুষ্ঠানিকভাবে নতুন কফি ভ্যারিয়েন্টগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো: রহমতুল্লাহ খন্দকার, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রাশেদুল হক, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো: মহিউদ্দিন, সিনিয়র জিএম (প্ল্যান্ট) জয়নাল আবেদিন এবং সিনিয়র এজিএম (ব্র্যান্ড) মুনতাসির মামুন মুনসহ সেলস, ফ্যাক্টরি এবং অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।