শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৯তম সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-1
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৯তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯০৯তম সভা গত ৩ ডিসেম্বর ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জি. মো: তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।