টি এম বেলাল হোসাইন
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীনগর উপজেলার আমির টি এম বেলাল হোসাইন (৪৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল ৭টার দিকে ঢাকার কাকরাইল এলাকার অরোরা স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, টি এম বেলাল হোসাইন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি ইসলামী এজেন্ট ব্যাংকিং মুন্সীগঞ্জের সিরাজদিখান শাখায় কর্মরত ছিলেন। পরিবার-পরিজন নিয়ে শ্রীনগর সদর এলাকার ধাইসারে বসবাস করতেন। রোববার বাদ জোহর শ্রীনগর হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্বজনরা লাশ দাফনের জন্য বাগেরহাটের মোল্লার হাট রওনা দেন।
মরহুম টি এম বেলাল হোসাইন মোল্লার হাটের আবুল হোসেন তরফদারের ছেলে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।