স্কটল্যান্ডে অগ্নিকাণ্ডে ঐতিহাসিক ভবনে ধস, ট্রেন চলাচলে ব্যাঘাত

Printed Edition

সিএনএন

স্কটল্যান্ডের ব্যস্ততম রেলস্টেশনের কাছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড গ্লাসগোর একটি ঐতিহাসিক ভবনকে গ্রাস করার পর সেটির অংশবিশেষ ধসে পড়েছে। চারতলা একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় আগুন লাগার পর রোববার স্থানীয় সময় বিকেল ৪টার আগে আগে কয়েক ডজন দমকলকর্মী ইউনিয়ন স্ট্রিটে ছুটে আসেন বলে ক্রু’রা জানান।

রাতের আকাশের নিচে একটি গম্বুজের চারপাশে কমলা রঙের আগুন, তার মধ্যে ক্রেন থেকে ওই আগুন ল্য করে পানি ছোড়ার কিছু নাটকীয় ছবি এরই মধ্যে গণমাধ্যমে এসেছে। আগুন নেভাতে বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে; হতাহতের কোনো খবর পায়নি সিএনএন।

স্থানীয় সময় রাত ২টার দিকে স্কটিশ দমকল ও উদ্ধার বিভাগ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে তারা ১৮টি যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করেছেন, তার মধ্যে অনেক উঁচুতে পৌঁছানো যায় এমন তিনটি গাড়িও ছিল। ১০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আগুন নেভেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক দোকানের দরজার দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। এক ব্যক্তি একটি আগুন নেভানোর এক্সটিঙ্গুইশার থেকে ওই ধোঁয়াতে সামান্য রাসায়নিক ছিটিয়ে দেন, পরে তাকে আশপাশের লোকজন সরিয়ে নেয়। ‘ও মাই গড, এটা যেন বিস্ফোরণ,’ জরুরি পরিষেবা সংস্থাকে খবর দেয়ার সময় ভিডিও কিপে একটি কণ্ঠকে এমনই বলতে শোনা যায়।