সিলেটের অসুস্থ থানা আমিরকে দেখতে গেলেন ডা: শফিকুর রহমান
Printed Edition
সিলেট ব্যুরো
রাজধানীর ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন সিলেট মহানগরীর দণি সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমানকে দেখতে গেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।
তিনি বুধবার রাতে ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে গিয়ে মাওলানা মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার শারীরিক অবস্থার ক্রমশই অবনতি ঘটছে। সিলেট মহানগরী ও দক্ষিণ সুরমা থানা জামায়াতের পক্ষ থেকে সবার কাছে মাওলানা মুজিবুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া চাওয়া হয়েছে।