ঢাকা-৭ এ কবি সাহানা সুলতানার মনোনয়নপত্র বৈধ
Printed Edition
ঢাকা রিটার্নিং অফিসার কার্যালয়ে বিভাগীয় কমিশনার গতকাল ঢাকা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী যাচাই-বাছাই করে ১৮০, ঢাকা-৭ আসনে শাহানা সেলিম (কবি সাহানা সুলতানা) কে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি কবি সাহানা সুলতানা নামে।
তিনি একাধারে কবি, রন্ধন শিল্পী, নারী উদ্যোক্তা, সমাজসেবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং একজন সংগঠক। বিভিন্ন সংগঠনের মাধ্যমে সফল নারী উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন। এ ছাড়া কবি সাহানা সুলতানা সাহিত্য জগতে বিরাট অংশজুড়ে আছেন। অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদে সদস্য হিসেবে কাজ করছেন এবং নজরুল গবেষণার সাথে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়াও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শাহানা সেলিম বিজেইউসির নারীবিষয়ক সম্পাদিকা এবং ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ নামক মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠনের সভাপতি। তার সংগঠন ২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।