দেশের গান নিয়ে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

Printed Edition
Bino-4
দেশের গান নিয়ে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

বিনোদন ডেস্ক

ইয়াসিমন লাবণ্য, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের অন্যতম ব্যস্ততম সঙ্গীতশিল্পী। প্রতিনিয়তই তিনি সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন, উপস্থাপনা কিংবা নৃত্য পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মূল চাকরি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী হিসেবে ব্যস্ততা রয়েছেই। এরই মধ্যে গত শনিবার রাত সাড়ে ১০টা থেকে প্রায় ২টা পর্যন্ত গ্লোবাল টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে ইয়াসমিন লাবণ্য সঙ্গীত পরিবেশন করেন। তাসনুভা মোহনার উপস্থাপনায় লাবণ্যর সাথে এই আয়োজনে সহশিল্পী ছিলেন ২০১৭-এর সেরাকণ্ঠখ্যাত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তরিক মৃধা। লাবণ্যর একক গান এবং তরিক মৃধার সাথে দ্বৈত গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করে। যে কারণে লাবণ্যর কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অনুরোধের গানও গেয়ে শোনান লাবণ্য। লাবণ্য দেশের গানগুলো এতটাই সুরে এবং আন্তরিকতার সাথে গাইছিলেন যে, উপস্থাপক এক সময় বলতে বাধ্য হন, অন্য শিল্পীর গান গাওয়ার আগে তিনি সেই গান বহুবার শুনে রপ্ত করে তারপরই গেয়ে থাকেন। যেহেতু বিজয়ের মাস, আগামীকাল বিজয় দিবস। তাই বিজয় দিবসকে ঘিরেই লাবণ্যর ব্যস্ততা। এদিকে বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর বাংলাভিশনেও রাতে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন লাবণ্য। লাবণ্য বলেন, ‘যেহেতু বিজয়ের মাস চলমান, তাই যখন যে চ্যানেলেই গান গাওয়ার প্রসঙ্গ আসছে , আমাকে দেশের গানই গাইতে হচ্ছে। যথারীতি বাংলাভিশনেও আমাকে প্রায় ১৮টি দেশের গান গাইতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে কী, বছরজুড়ে তো নানান ধরনের অনুষ্ঠানে সাধারণত আধুনিক গানই গাওয়া হয়ে থাকে।