‘আইআরবিএ ট্রান্সফরমেশন লিডার ইন বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত পূবালী ব্যাংকের এমডি
Printed Edition
বাংলাদেশের ব্যাংকিং অঙ্গনের প্রখ্যাত নির্বাহী মোহাম্মদ আলী ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডসের (ওজইঅ) অ্যাওয়ার্ড কমিটির মূল্যায়নে “ওজইঅ ঞৎধহংভড়ৎসধঃরড়হ খবধফবৎ রহ ইধহমষধফবংয ২০২৫” সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন মোহাম্মদ আলীর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের ইসলামী ব্যাংকিং অঙ্গনে যে রূপান্তরমূলক পরিবর্তন তিনি এনেছেন-তার সুস্পষ্ট প্রতিফলন। শরিয়াহ-সম্মত আর্থিক সেবা উন্নয়ন, উদ্ভাবনী সমাধানের প্রসার, গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুুক্তি বৃদ্ধিতে তার অবদান ব্যাংকিং খাতে মান নির্ধারণকারী এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশ্ববিখ্যাত থিংক ট্যাঙ্ক ঈধসনৎরফমব ওঋঅ আয়োজিত ওংষধসরপ জবঃধরষ ইধহশরহম অধিৎফং (ওজইঅ) ইসলামী রিটেইল ব্যাংকিং খাতে উৎকর্ষ, সেরা চর্চা ও উদ্ভাবনকে স্বীকৃতি প্রদান করে থাকে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সেবার মানোন্নয়নে যে যৌথ প্রচেষ্টা আমাদের টিম চালিয়ে যাচ্ছে, এই সম্মান সেই প্রচেষ্টারই প্রতিফলন। ভবিষ্যতেও উদ্ভাবন, নৈতিক ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’ বিজ্ঞপ্তি।