আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি গঠন

Printed Edition
artho-1
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সালের জন্য দ্বিবার্ষিক এ কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো: মনোয়ারুল ইসলাম এনাম। কমিটির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুল্লাহ মৃধা। ১ নং যুগ্মমহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: রেজাউর রহমান মিয়া রাজু। বিজ্ঞপ্তি।