বিআইডব্লিউটিসিতে বিশ্ব নাবিক দিবস উদযাপিত
Printed Edition
বিশ্ব নাবিক দিবস উপলে গতকাল বিআইডব্লিউটিসির সম্মেলন কে নাবিক সমাবেশ ও ‘বিশ্ব বাণিজ্য তার ঝুঁকি বহনে সারথী’ শীর্ষক আলোচনা সভা ও বিআইডব্লিউটিসি অ্যাওয়ার্ড ফর এক্সপেক্টেশনাল ব্রেভারি ২০২৬ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইন্ডল্যান্ড মাস্টার অফিসার্স অ্যাসোসিয়েশন (বীমা) এবং মেরিন বিভাগ, বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) মো: রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (অর্থ) শেখ মু: নাসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক (মেরিন) বাপ্পি কুমার অধিকারী, চিফ পারচেজ ম্যানেজার মানসুরা আহমেদ, চিফ পার্সোনাল ম্যানেজার মো: ফজলে রাব্বি, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা, বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ইনল্যান্ড মাস্টার অ্যাসোসিয়েশনের সহসভাপতি রফিকুল ইসলাম, মাস্টার অফিসার আলমগীর কবির, অনুষ্ঠান পরিচালনা করেন, বিআইডব্লিউটিসির মেরিন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন পবিত্র কুরআন তিলাওয়াত করেন, মাস্টার অফিসার মো: রেজাউল করিম।
নাবিক হিসেবে বিশেষ অবদানের জন্য বিআইডব্লিউটিসি অ্যাওয়ার্ড ফর এক্সপেক্টেশনাল ব্রেভারি ২০২৬ প্রদান করা হয় ভোলা-লক্ষ্মীপুরে চলাচলরত ফেরি বেগম রোকেয়ার মাস্টার অফিসার মোসাহিদুল ইসলাম ও পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচলরত রো রো ফেরি এনায়েতপুরীর মাস্টার অফিসার আল আমিন সরকারকে। বিজ্ঞপ্তি।