প্রশ্নোত্তর

Printed Edition
islam
প্রশ্নোত্তর

প্রশ্ন : শুনেছি, হাশরের মাঠে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে একদল হলো যারা যুবককাল থেকে আল্লাহর ইবাদত করে। যদি কোনো যুবক কোনো গুনাহ করে ফেলে এবং নিজের ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসে এবং সে আল্লাহর ইবাদতে নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করে ও ধৈর্যশীল থাকে, তাহলে কি সে তার পূর্বের পাপের জন্য ওই পুরস্কার থেকে বঞ্চিত হলো, নাকি তওবা করে ফিরে আসার ফলে সে ওই পুরস্কারের হকদার?

উত্তর : তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং তওবা করে আল্লাহর দিকে ফিরে এলে এই সুযোগ লাভ হবে, আরশের ছায়ায় স্থান হবে।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট