এসএমই পণ্য মেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১২তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহণ করেছে। রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাফাত উল্লাহ খান এসএমই স্টলটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে মো: রাফাত উল্লাহ খান বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানে অব্যাহতভাবে কাজ করছে। ব্যাংক এসএমই উদ্যোক্তাদের আরো সহজ, উদ্ভাবনী ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আল রাজী ও মনিরুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।