হাদি হত্যার বিচার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মানববন্ধন

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী, এনসিপি এবং সর্বস্তরের জনগণ। গতকাল শুক্রবার বেলা ১১টায় টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, থানা যুব সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপির গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দীপসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের এক মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত আসামি গ্রেফতারে প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না। প্রশাসনের এই নিরবতা দেশবাসীকে গভীরভাবে বিচলিত ও হতাশ করছে।