ঢাবির সাবেক দুই অধ্যাপকের মৃত্যুতে ভিসির শোক
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই শিক্ষক মারা গেছেন। তারা হলেন- বাংলা বিভাগের অধ্যাপিকা রাজিয়া সুলতানা ও দর্শন বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়। তাদের মধ্যে অধ্যাপিকা রাজিয়া সুলতানা (৮৯) গত ১৮ এপ্রিল কানাডায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
রাজিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বাংলায় স্নাতক (সম্মান) এবং ১৯৫৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তার আগে তিনি বিভিন্ন সরকারি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৯২ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।
অপর দিকে দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় (৭৪) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এ দিকে সাবেক এই দুই শিক্ষকের মৃত্যুতে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তিনি শিক্ষকতায় নিজ নিজ অবদানের জন্য তারা স্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় ভিসি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।