হাদিসের কথা
জুলুম অন্ধকার রূপ ধারণ করবে
Printed Edition
হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- নবী সা. বলেন, ‘তোমরা অবশ্যই জুুলুম করা থেকে বিরত থাকবে। কেননা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। তোমরা অবশ্যই অশ্লীলতা বর্জন করবে। কেননা, আল্লাহ তায়ালা অশ্লীলভাষী ও অশ্লীলতার প্রসারকারীকে পছন্দ করেন না। তোমরা অবশ্যই কৃপণতা পরিহার করবে। কেননা, তা তোমাদের পূর্ববর্তীদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে ও হারামগুলোকে হালালরূপে গ্রহণ করতে উদ্যত করেছে।’
-আদাবুল মুফরাদ-৪৮৯