প্রশ্নোত্তর
Printed Edition
প্রশ্ন : খাবার খাওয়ার সময় মোবাইল হাতে কিংবা পাশে রেখে ওয়াজ বা গজল শোনা কিংবা দেখা যাবে?
উত্তর : মোবাইল দেখতে দেখতে খাবার খাওয়াতে শরয়ি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে খাবার খাওয়ার সময় অন্য দিকে মনোযোগ থাকলে খাবার খাওয়াতে জটিলতা সৃষ্টি হতে পারে।
অনেক সময় মাছের কাঁটা, গোশতের হাড্ডি, মরিচ, তরকারির খোসা এগুলো খাবারের মধ্যে থাকে- সেগুলো আলাদা করে ফেলে দিয়ে খাবার খেতে হয়। সুতরাং খাবারের সময় অন্য কোনো দিকে না তাকানো শরীরের জন্য ভালো।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট