আল কুরআনের বাণী
মানুষকে কেন রাসূল করে পাঠানো হলো
Printed Edition
লোকদের কাছে যখনই কোনো পথনির্দেশ আসে তখন তাদের একটা কথাই তাদের ঈমান আনার পথ রুদ্ধ করে দেয়। কথাটি এই যে, ‘আল্লাহ কি মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন?’ তাদের বলো, যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তভাবে চলাফেরা করত তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেশতাকেই তাদের কাছে রাসূল বানিয়ে পাঠাতাম।
-সূরা বনি ইসরাইল, আয়াত : ৯৪-৯৫