রাহমানিয়া জৈনপুরী খানকার উদ্যোগে ইফতারি ও শোকসভা অনুষ্ঠিত

Printed Edition
artho-3
রাহমানিয়া জৈনপুরী খানকার উদ্যোগে ইফতারি ও শোকসভা অনুষ্ঠিত

রাজধানীর লালমাটিয়ায় রাহমানিয়া জৈনপুরী খানকা দরবার শরিফ ও আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল (এমএ) মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে প্রিন্সিপাল মাওলানা কারি রওশন আরা নুরীর ব্যবস্থাপনায় জেকের ও ইফতার মাহফিলে তাফসির ও তালিম দেন সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান ও মাওলানা তোজাম্মেল হকের উপস্থাপনায় অতিথি ছিলেন কমপ্লেক্সের কেন্দ্রীয় সভাপতি ডেসকোর সাবেক জিএম আলহাজ সফিকুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি জেনারেল আলহাজ শেখ জহির আহমেদ, খলিফা মুফতি মাওলানা মাঈনুদ্দীন সাহেব, মোহাম্মদপুর থানা কমিটির সেক্রেটারি রুহুল আমিন খান মেহদী, দরবার শরিফের আজীবন সদস্য ও সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক হুমায়ূন কবীর, যুগ্ম সচিব শাহজাহান জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসন ও বেপরোয়া হামলার জন্য জৈনপুরী দরবার শরিফের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে পীর সাহেব জৈনপুরী এই নজিরবিহীন হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে একতাবদ্ধ হয়ে খ্রিষ্টান ও ইহুদিদেরকে প্রতিহত করার জন্য উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি।