বগুড়া-৬ আসন
উপনির্বাচন ‘মাগুরার মতো’ হওয়ার আশঙ্কা জামায়াত প্রার্থীর
Printed Edition
বগুড়া অফিস
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রশাসনে রদবদল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, বহুল বিতর্কিত মাগুরা-২ আসনের উপনির্বাচনের মতো এই নির্বাচনেও ‘ভোট ডাকাতি’ হতে পারে।
গতকাল বৃহস্পতিবার বগুড়া প্রেস কাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী এ অভিযোগ তুলে ধরে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বগুড়ার প্রশাসনে ‘নগ্ন হস্তপে’ শুরু করেছে সরকার। সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে চলে যাওয়া সরকারি কর্মকর্তাদের বদলির বিষয়টি তুলে ধরে তিনি অভিযোগ করেন, কমিশনের নির্দেশনা ছাড়াই সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বগুড়ার পুলিশ সুপার ও দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করেছে।
আবিদুর রহমান আরো জানান, বগুড়া সদর থানার ওসি বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে। তার প্রশ্ন, ‘এ উপনির্বাচন কি নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে, নাকি সরকারের মর্জি মতো চলছে? এই বদলির মাধ্যমে প্রশাসনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কয়েকটি প্রস্তাব পেশ করেন আবিদুর রহমান। এর মধ্যে রয়েছে- প্রশাসনের ভীতি দূর করতে সব বদলি বাতিল করা, গত নির্বাচনে পপাতের অভিযোগ থাকা কর্মকর্তাদের উপনির্বাচনে না দেয়া, ভয়ভীতি ও কালো টাকার দৌরাত্ম্য বন্ধ করা এবং সব রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।