অস্ট্রেলিয়ার ডাবল লিড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ও উইল জ্যাকসের ৯৬ রানের পার্টনারশিপের কল্যাণে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারলেও বড় ব্যবধানের পরাজয় এড়ানো গেল না। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও ইংলিশদের পরাজয় ৮ উইকেটের বড় ব্যবধানে। বাজবল ব্যাটিং পদ্ধতিতে কিছু সফলতা পাওয়ার পর ইংলিশ ব্যাটাররা কিভাবে টেস্ট খেলতে হয়, তা প্রায় ভুলেই গিয়েছিলেন। অবশেষে ব্রিসবেন টেস্ট কিছুটা হলেও টেস্ট ব্যাটিংয়ের মূলমন্ত্রে ফিরিয়ে আনতে পেরেছে তারা। দিনের প্রথম সেশনে গতকাল ২৪ ওভার খেলে মাত্র ৫৯ রান তোলে ইংল্যান্ড। ৫০ রান করতে ১৫২ বল মোকাবেলা করেন ইংলিশ অধিনায়ক স্টোকস। আর ৯২ বলে জ্যাক পেয়েছেন ৪২ রান। দ্বিতীয় ইনিংসে ম্যাককালামের শিষ্যরা ২৪১ রানে অলআউট হলে ৬৫ রানের সহজ লক্ষ্য পায় অসিরা। প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন মাইকেল নেসের। সহজ লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৬৯ তোলে অসিরা। ট্রাভিস হেড ২২ ও স্টিভ স্মিথ অপরাজিত ছিলেন ২৩ রানে। দু’টি উইকেট নেন গাস অ্যাটকিনসন।

ব্রিসবেনে এর আগে তৃতীয় দিনের শুরুতে ১৩৪ রান ও মাত্র ৪ উইকেট হাতে নিয়ে ইনিংস পরাজয় এড়াতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। মোট ৮ উইকেট ও ৭৭ রানের অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা মিচেল স্টার্ক।