চবিতে এইচআরডিএসের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআইডিএস) উদ্যোগে গতকাল ‘বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫’ উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কাটা পাহাড় হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। র্যালি উদ্বোধন করেন প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন। এ সময় প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চবি ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সমাবেশে প্রোভিসি ড. কামাল উদ্দিন, চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইমরান হোসেন, চাকসুর ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা ও হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির চবি শাখার আহ্বায়ক তামীম আহমেদ শরীফ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।