মানিকছড়িতে ৪২ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

Printed Edition

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অসুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘ দিন ধরে চলাফেরায় কষ্ট পাওয়া ৪২ জনের পরিবারের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চার ইউনিয়নের তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে প্রথম ধাপে ১৩ জনের হাতে হুইলচেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। এ সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি) প্রথম কিস্তির বরাদ্দ থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বাকি উপকারভোগীদের মাঝেও হুইলচেয়ার বিতরণ করা হবে। মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।