সহযোগিতা চাইলেন রাঙ্গামাটির প্রশাসক
Printed Edition
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা।
রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, লংগদুর উন্নয়ন, স্থিতিশীল আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা জরুরি। গতকাল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৌজা হেডম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় নাজমা আশরাফী জানান, অগ্রাধিকার ভিত্তিতে নানিয়ারচর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। বাল্যবিয়ে রোধ, জনসেবা নিশ্চিতকরণ ও শান্তি বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।