মেক্সিকোতে ভূমিকম্পে ২ জন নিহত, আহত অন্তত ১২

Printed Edition

বিবিসি

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে এ প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোসের কাছে জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর উপকূলবর্তী এলাকা। শক্তিশালী কম্পন রাজধানী মেক্সিকো সিটিসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে।