এসএসসি পরীক্ষার প্রস্তুতি :বাংলা প্রথম পত্র
গদ্য : বই পড়া
Printed Edition
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য : বই পড়া’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১৩। আমাদের সকলকে সাহিত্যচর্চা করতে হবে কেন?
ক) শিক্ষা লাভের জন্য
খ) জ্ঞান লাভের জন্য
গ) সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য
ঘ) মানুষ হওয়ার জন্য
১৪। আত্মার মৃত্যু বলতে কী বোঝায়?
ক) আত্মার নিজস্বতা লোপ পায়
খ) আত্মার বিকাশ ঘটে না
গ) আত্মার উপলব্ধি নেই
ঘ) বিবেক বোধ লোপ পায়
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
‘থাকবো না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।’
১৫। উদ্দীপকটির মূল বক্তব্য নিচের কোন চরণের সমান্তরাল?
ক) জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়
খ) শিক্ষা কেউ কাউকে দিতে পারে না
গ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
ঘ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়
১৬। উল্লিখিত মূল বক্তব্য ‘বই পড়া’ প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে-
র) শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে আগ্রহী
রর) যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী
ররর) জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন
নিচের কোনটি সঠিক ?
ক) র খ) ররর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
১৭। মনোরাজ্যের দান গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব বেশি হলো-
র) গ্রহণকারীর
রর) প্রদানকারীর
ররর) শিক্ষার্থীর
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) রর, ররর
গ) র, ররর ঘ) র, রর ও ররর
১৮। বীজগণিতের প্রত্যক্ষ ব্যবহার নেই, বিধায় তা শিক্ষা অযৌক্তিক- এটা কাদের মতবাদ?
ক) পেশাদারদের খ) শিক্ষার্থীদের
গ) আইনজীবীদের ঘ) শিক্ষকদের
১৯। কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার মধ্যে ফেলে দিই, কারণ-
র) সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না
রর) বাধ্য হয়ে বই পড়ায় আমরা অভ্যস্ত হয়ে গেছি
ররর) উদরপূর্তিতে মনোতুষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর
উত্তর : ১৩. ঘ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯.ঘ।