সিন্ডিকেটের কৃত্রিম সঙ্কট সরকারের অদক্ষতার পরিচয় খেলাফত যুব মজলিস

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

তেল-গ্যাসের কৃত্রিম সঙ্কট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন। গতকাল সোমবার তারা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি দেশের নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীকে চরম সঙ্কটে ফেলেছে যা সরকারের দায়িত্বহীন শাসনেরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমার পরও দেশে এই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দুর্নীতি ও অদক্ষতার মাধ্যমে জনজীবন বিপন্ন করে