নীলফামারীর ৩টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন জমা

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ১, ২ এবং ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে জেলা রিটানিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা।

মনোনয়নপত্র জমাকারী প্রার্থীরা হলো নীলফামারী-১ আসনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ এবং নীলফামারী-৩ আসনে জেলা জামায়াতের কর্মপরিসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

এ সময় প্রার্থীদের সাথে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন প্রমুখ।