ভেনিজুয়েলার বিরোধী তিন নেতা কারামুক্ত

Printed Edition

এএফপি

ভেনিজুয়েলার তিনজন বিরোধী নেতাকে রোববার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এই নেতারা নোবেল শান্তি বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ। দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু করার এক মাস পর এই মুক্তি দেয়া হলো।

প্রায় তিন দশকের সমাজতান্ত্রিক শাসনামলে ভিন্নমতাবলম্বীদের আটক করতে ব্যবহৃত অভিযোগগুলোকে অন্তর্ভুক্ত করে, একটি ঐতিহাসিক সাধারণ ক্ষমা আইন নিয়ে মঙ্গলবার ভোটাভুটির প্রস্তুতির মধ্যেই তাদের মুক্তি দেয়া হয়েছে।

জাতীয় পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ৬১ বছর বয়সী হুয়ান পাবলো গুয়ানিপা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের ভিডিও ফুটেজে তার মুক্তির কাগজপত্র দেখা যায়। ভিডিওতে গুয়ানিপা বলেন, ‘আমরা এখানে আছি, মুক্তি পাচ্ছি।’