খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএইচবিএফসি’র দোয়া ও মুনাজাত
Printed Edition
রাজধানীতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) সদর দফতর মসজিদে গতকাল বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ এ দোয়া অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম মুনাজাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় গণতন্ত্র তথা মানুষের মুক্তির সংগ্রামে বেগম জিয়ার আপসহীন দীর্ঘ সংগ্রাম বিষয়ে আলোকপাত করেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম সরদারসহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।