ইসলামী সামাজিক ব্যবসায় মো: গোলাম মর্তুজার পিএইচডি অর্জন

Printed Edition

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউএম) ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিভাগ থেকে পিএইচডি অর্জন করেছেন মো: গোলাম মর্তুজা। তার গবেষণার বিষয় ছিল ইসলামী সামাজিক ব্যবসা। তিনি গবেষণায় বাংলাদেশের সামাজিক উদ্যোগগুলোতে ইসলামী সামাজিক ব্যবসা মডেল গ্রহণের বিভিন্ন নিয়ামক বিশ্লেষণ করেছেন এবং সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধানের মাধ্যমে একটি টেকসই সমাজব্যবস্থা গঠনের কার্যকর রূপরেখা উপস্থাপন করেছেন। সম্পূর্ণ বৃত্তির আওতায় পরিচালিত এ গবেষণাকালে তার একাধিক প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশের মাধ্যমে তিনি প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেন। তার গবেষণাকর্মটি সম্পন্ন হয়েছে প্রফেসর ড. রোমজি বিন রোসমান এবং সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মুসা বিন জাফর আল হাবশির তত্বাবধানে। বাংলাদেশের নওগাঁর সন্তান গোলাম মর্তুজা বর্তমানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট-এ গবেষক ও আইআইইউএম বাংলাদেশ চ্যাপ্টারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।