মিডিয়া কাপ ক্রিকেটে নয়া দিগন্তের হার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ডিআরইউ ক্রিকেটে অপেক্ষাকৃত ভালো করা নয়া দিগন্ত ক্রিকেট টিম গতকাল রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে সুবিধা করতে পারেনি। নিজেদের প্রথম খেলায় চার উইকেটে হেরেছে সময় টিভির বিপক্ষে। দিগন্তের রাশেদুল আমিন সর্বোচ্চ ৩৪ রান করে টুর্নামেন্টে নিয়ম অনুযায়ী সেচ্ছা-অবসরে যান। এ ছাড়া জয় পেয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, ক্রিকফ্রেঞ্জি, জাগো নিউজ২৪.কম, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার ও দ্য ডেইলি সান।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।