এসবিএসি ব্যাংকের সাথে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

Printed Edition

এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের উপস্থিতিতে ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও শাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। বিজ্ঞপ্তি।