কাউখালীতে বেগম জিয়ার রোগমুক্তি ও শহীদ হাদির স্মরণে প্রার্থনা
Printed Edition
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে রোববার সকাল ১০টায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকা আমরাজুড়ি ইউনিয়নের ৩ নং রোঙ্গাকাঠি ওয়ার্ডে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোঙ্গাকাঠি মন্দিরের সামনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি তন্ময় কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক পল্লব সিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন, ওয়ার্ড বিএনপির নেতা সুখরঞ্জন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার, সুজন মিস্ত্রি, রিতা রানী মণ্ডল, শোভা রানীসহ এলাকাবাসী।