ঢাকা-১ আসনে নিরপেক্ষ ভোট হলে জয়ে আশাবাদী নজরুল ইসলাম

Printed Edition
bangla-2
ঢাকা-১ আসনে নিরপেক্ষ ভোট হলে জয়ে আশাবাদী নজরুল ইসলাম

দোহার (ঢাকা) সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নিজের বিজয় নিয়ে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি এলাকায় গণসংযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, হাটবাজার, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাক্সক্ষা স্পষ্টভাবে লক্ষ করেছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ তুলে নজরুল ইসলাম বলেন, তার সমর্থকদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং প্রচারে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তার বিষয়েও কথা বলেন তিনি। নজরুল ইসলাম জানান, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে। তিনি বলেন, ভোটাররা যদি নির্বিঘেœ ভোট দিতে পারেন, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন সম্ভব। নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ উন্নয়ন এবং ইছামতি নদী খননের মাধ্যমে কৃষিতে পরিবর্তন আনার অঙ্গীকারও তুলে ধরেন তিনি।