জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও পার্কভিউ হসপিটালের চুক্তি

Printed Edition

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (গঙট) স্বাক্ষর অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখন থেকে পার্কভিউ হসপিটাল লিমিটেডের আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন, ইনশা আল্লাহ। এর ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন হেমায়ত উদ্দীন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ চট্টগ্রাম, মো: তাজুল ইসলাম অতিরিক্ত মহানগর দায়রা জজ চট্টগ্রাম ও যুগ্ম মহাসচিব, মোহাম্মদ আবু হান্নান সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, মো: আলমগীর হোসেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ও সহকারী মহাসচিব, মোহাম্মদ আবু হান্নান বিচারক (জেলা ও দায়রা জজ) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল চট্টগ্রাম প্রমুখ।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন, ডা: এটিএম রেজাউল করিম ব্যবস্থাপনা পরিচালক, ডা: মোহাম্মদ ইউসুফ ফাইন্যান্স ডিরেক্টর, ডা: মো: শাহ আলম মার্কেটিং পরিচালক, তালুকদার জিয়াউর রহমান জেনারেল ম্যানেজার (অ্যাডমিন), জাহেদুল ইসলাম ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড, নেজাম উদ্দিন সহকারী ম্যানেজার, হেলাল পারভেজ করপোরেট অফিসার।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরো উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।