এলাকায় চাঁদাবাজি বন্ধের আহ্বান গৃহায়নমন্ত্রীর
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের (সুমন) বলেছেন, নির্বাচনী এলাকায় দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক বন্ধে দলীয় নেতাকর্মীদের কঠোর ভূমিকা নিতে হবে। এতে জনগণের আস্থা আরো বাড়বে। গত বৃহস্পতিবার কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন পেয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সংসদীয় এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে। দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে পারলেই জনগণ দলের ওপর আস্থা রাখবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।