জিনিয়াস কিডস সিজন-৩-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

Printed Edition
back-3
কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে অতিথিরা : নয়া দিগন্ত

পবিত্র মাহে রামাদানে কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস, সিজন-৩-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

রমজানের ৩০ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় জিটিভিতে সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। একই সাথে বাংলাদেশের প্রথম শিশুতোষ আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভিদর নিজস্ব পেইজ, ওয়েবসাইট ও ইউটিউবেও দেখা যাবে।

অনুষ্ঠানটি আকিজ প্লাস্টিকস নিবেদিত ও পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। কো-স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি-রিচম্যান-লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইবনে সিনা।

প্রতিযোগিতাটি রমজানে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জিটিভিতে প্রচারিত হবে। আব্দুল্লাহিল কাফির পরিচালনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান হাবীব খান।

কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও মিডিয়াব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লি.-এর এমডি এমদাদুল হক, আকিজ গ্রুপের এজিএম (হেড অব ব্র্যান্ড) সাকিবুল শাহিন সাকিব, ইনফিনিটি, রিচম্যান ও লুবনানের ইডি জি এম রাশেদুল হক, জিটিভির ডিএমডি আবুল হাসান, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, প্যানডিশন টিভির সিইও মাহবুব মুকুল, ডাকসু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

সারা দেশ থেকে আসা দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এই প্রতিযোগিতায়। ১৭ জানুয়ারি রাজধানী ঢাকার গুলশানস্থ মানারাত ঢাকা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা অঞ্চলের সিলেকশন রাউন্ড সম্পন্ন হয়। এর উদ্বোধন করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। এর আগে ১৪ ও ১৫ জানুয়ারি সারা দেশ থেকে অনলাইনে সিলেকশন রাউন্ড সম্পন্ন করা হয়। সর্বমোট ২৮টি টিমকে টেলিভিশন রাউন্ডের জন্য বাছাই করা হয়। এবার চ্যাম্পিয়ন টিমের প্রাইজমানি হচ্ছে এক লাখ টাকা ও রানারআপ টিমের ৫০ হাজার, ২য় রানারআপ ৩০ হাজার ও ৪র্থ ২৫ হাজার টাকা।

নম্বরের ভিত্তিতে ১০ স্থান পর্যন্ত সবাইকে নগদ ১০ হাজার টাকা, সাথে সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়।

সেমিফাইনালে উঠে আসা চারটি টিম হলো ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, বিএএফ শাহীন কলেজ, বরিশালের ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল ও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। বিজ্ঞপ্তি।