অনিকের হ্যাটট্রিকে পদাতিকের দ্বিতীয় শিরোপা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ১১তম আসরের ফাইনালে অনিকের হ্যাটট্রিকে পদাতিক ক্লাব ৮-১ গোলে টিসিএস একাদশকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে। মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনিক ৪টি, রাজিব ২টি, রকি ও রফিক ১টি করে গোল করেন। টিসিএসের একমাত্র গোলদাতা দ্বীপ। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা কোতোয়ালি কিংসের আদিত্য তালুকদার, সেরা খেলোয়াড় টিসিএসের দ্বীপ দাশ। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরী, সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান নুর হোসাইন, বিজয় বড়ুয়া বাপ্পা, মোশফেকুর রহমান, শিল্পী আসাদুর রহমান, কামরুল হাসান সোহেল , শাহনেওয়াজ মিঠু, নাজিম উদ্দিন চৌধুরী, আহনাফ রহমান, তানজিম হাসান ফারদিন।