বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের ইন্তেকাল

Printed Edition

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রাজধানীর পুরান ঢাকায় সূত্রাপুর এলাকায় রাষ্ট্রীয় সম্মাননায় তাকে দাফন করা হয়েছে। তিনি ২ নং সেক্টরে আগরতলায় বাঘমারায় সেক্টর কমান্ডার মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধকালীন গেরিলা আক্রমণের সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এ জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধাহত খেতাব পান। সে সময় তার বয়স ছিল ১৬ বছর এবং তৎকালীন মেট্রিক পরীক্ষা দিয়ে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। বিজ্ঞপ্তি।