সিলেটে ১০ দিনব্যাপী আলোর অন্বেষণ বইমেলা

Printed Edition
bangla-4
সিলেটে ১০ দিনব্যাপী আলোর অন্বেষণ বইমেলা

সিলেট নগরীতে চলছে ১০ দিনব্যাপী ‘ষষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২০২৬’। দরগাহ গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) প্রাঙ্গণে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। শুক্রবার মেলার সপ্তম দিনে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-খ-গ, এই তিন বিভাগে শিশু থেকে অষ্টম শ্রেণীর প্রায় ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি বদরুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু। আয়োজকরা জানান, রোববার মেলার নবম দিনে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজনকে আজীবন সম্মাননাসহ পাঁচজন কবি-সাহিত্যিককে পদক দেয়া হবে। সিলেট ব্যুরো।