বগুড়ায় সনি-স্মার্টের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন
Printed Edition
দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী বগুড়ায় যাত্রা শুরু করল জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ‘সনি-স্মার্ট’-এর ৩০তম শোরুম। শহরের শেরপুর রোডের চয়ন হাউজিংয়ে অবস্থিত এই ফ্ল্যাগশিপ শোরুমটির মাধ্যমে এখন থেকে স্থানীয় গ্রাহকরা হাতের নাগালে পাবেন সনির জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও অফিসিয়াল পরিষেবা।
মঙ্গলবার দুপুরে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। অনুষ্ঠানে সনি-স্মার্টের সেলস বিভাগের জেনারেল ম্যানেজার সারোয়ার জাহান চৌধুরী, মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বগুড়ার এই নতুন শোরুম থেকে স্থানীয় বাসিন্দারা এখন থেকে সরাসরি জেনুইন সনি পণ্যের অভিজ্ঞতা ও বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। শোরুম উদ্বোধন উপলক্ষে আগামী ১০ মার্চ পর্যন্ত গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহারের ঘোষণা দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে জেনুইন সনি টিভি এবং স্মার্ট এলইডি টিভি কেনাকাটায় সনি ব্লগ ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, ইয়ারবাড ও নিপ্রো গ্লোকোমিটারসহ নানা উপহার মিলছে।
এ ছাড়া শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এসি এবং সনি-স্মার্টের অন্যান্য পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ থাকছে। ডিজিটাল ওয়ারেন্টির পাশাপাশি ক্রেতারা নির্দিষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনা সুদে ইএমআই সুবিধা, জিপি স্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ডের অধীনে দেশজুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করতে পারবেন। সনি-স্মার্টের কর্মকর্তারা জানিয়েছেন, জেনুইন পণ্য ও সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে দ্রুতই তাদের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক স্পর্শ করবে। বিজ্ঞপ্তি।