জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
Printed Edition
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের সাথে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃবৃন্দ। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে রিহ্যাবের সাত সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ, রিহ্যাব পরিচালক এ এফ এম ওবায়দুল্লাহ, মিঞা সেলিম রাজা পিন্টু, মিরাজ মোক্তাদির এবং শেখ কামাল উপস্থিত ছিলেন। রিহ্যাব নেতারা জানান, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে ঋণের উচ্চসুদ এবং নীতিগত জটিলতার কারণে খাতটি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তারা মত দেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সরকার আবাসন খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় নীতি সহায়তা অব্যাহত রাখবে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করতেই সরকার ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরো সমন্বিত উদ্যোগ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।