দিনবদলে দাঁড়িপাল্লায় ভোট দিন : সেলিম উদ্দিন
Printed Edition
সিলেট ব্যুরো
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইব এতদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত রাখা হয়েছে। প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দু’টি উপজেলার সাথে এতদিন বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত। এভাবে চলতে দেয়া হবে না। এই জনপদের দিনবদলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।
তিনি আরো বলেন, শিগগিরই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদল হতে যাচ্ছে। আগামীদিনের সূর্যোদয় যেমন সত্য, দুই উপজেলার উন্নয়নও তেমন সত্য। আমি এমন এলাকা গড়ে তুলতে চাই যেখানে আপনি দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন, দোকান খোলা রেখে নামাজে যেতে পারবেন। আধুনিক, নিরাপদ ও মানবিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন। জনপ্রতিনিধি নয়, সেবক হিসেবে সর্বদা পাশে পাবেন, ইনশা আল্লাহ।
তিনি গত সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।